Home জাতীয় ইবিতে মধ্যরাতের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্রদলের বিবৃতি

ইবিতে মধ্যরাতের সংঘর্ষকে কেন্দ্র করে ছাত্রদলের বিবৃতি

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের আসন ধরাকে কেন্দ্র করে শনিবার (১ ফেব্রুয়ারি) দফায় দফায় সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ৫ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হোন।এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিবৃতিতে বলা হয়, ‘গত ০১/০২/২০২৫ইং রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিট ধরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষ মীমাংসা করতে গেলে মীমাংসা শেষে দুই গ্রুপের মধ্যে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পুনরায় সংঘর্ষের সূত্রপাত হয়। উক্ত ঘটনার জের ধরে দুই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান এবং আল-হাদিস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এর উপর চড়াও হলে তাঁরা দুজনেই আহত হন।’

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল-এর আহ্বায়ক মোঃ সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মোঃ মাসুদ রুমী মিথুন আরো বলেন, ‘এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনায় জড়িত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাই।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version