Home জাতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন দপ্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন দপ্তরে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং গ্রন্থাগারিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার মো. মোয়াজ্জেম হোসেন। এছাড়া ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান পিকুল এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক পদে দায়িত্ব পেয়েছেন উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এসব দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক পদ সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন।

এর আগে, মঙ্গলবার প্রশাসনিক পদে নিয়োগকে কেন্দ্র করে উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version