Home জাতীয় এস আলমসহ তার পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলমসহ তার পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

অনলাইন ডেস্ক// বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা জারি হওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, ছেলে আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ।

দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

উৎস: যুগান্তর ও বাংলানিউজ২৪

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version