Home প্রযুক্তি কারিগরি শিক্ষা বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

কারিগরি শিক্ষা বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

0

নিজস্ব প্রতিবেদক: সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওএসডি হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে আগামীকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবা সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশীদ। ডিবি প্রধান বলেন, গতকাল বাংলাশে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবা করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। এছাড়া এই ঘটনাই যারে নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবা করা হবে। সনদ জালিয়াতির অভিযোগে গত ১ এপ্রিল প্রথম গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও  দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কজেলের প্রধান আর অধ্যক্ষদের নাম। সবশেষ গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। তাকে গ্রেপ্তারের পর দিন গতকাল চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version