Home প্রযুক্তি মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

0

নিজস্ব প্রতিবেদক: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানসহ সাতজনকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। জামিন বাতিল চেয়ে ুকের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এ মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়া অন্যরা হলেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক পরিচালক আ ন ম জাহাঙ্গীর, রইস উদ্দিন, রোকেয়া ফেরৗেস, ডিএমডি ইনামুর রহমান, পরিচালক এ কে এম মহিউদ্দিন আহমে ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফখরে ফয়সল। ২০২২ সালের ১ ডিসেম্বর দুদক ১২ জনের বিরুদ্ধে এ মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের রাজিয়া সুলতানার নামে বিআইএফসি থেকে মোট নয় কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে টাকা স্থানান্তর ও রূপান্তর ঘটিয়ে আত্মসাৎ করেন। এ মামলায় গত ৭ মার্চ মহানগর সিনিয়র স্পেশাল জজ তাদের জামিন দেন। জামিন বাতিল চেয়ে হাইকোর্টে দুদক আবেদন করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version