Home সারাদেশ কিস্তিতে ভর্তির সুযোগ পাচ্ছে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা

কিস্তিতে ভর্তির সুযোগ পাচ্ছে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা

0

অনলাইন ডেস্ক:- অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য এখন থেকে আর এককালীন টাকা পরিশোধ করতে হবে না অভিভাবকদের, বরং তিনটি কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন তারা। শুক্রবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এককালীন ভর্তি ফি পরিশোধের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভর্তির টাকা এখন থেকে তিনটি কিস্তিতে পরিশোধ করা যাবে, যা আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪-২৫ সেশনে এমবিবিএস এবং বিডিএস (ডেন্টাল) কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফি যথাক্রমে ১৯ লাখ ৪৪ হাজার টাকা এবং ১১ লাখ টাকা। আগে এককালীন বড় অংকের টাকা পরিশোধ করার কারণে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারতেন না, কিন্তু এখন থেকে অভিভাবকরা প্রথমে ৬০ শতাংশ, পরবর্তী পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ এবং শেষ পেশাগত পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ ফি পরিশোধ করতে পারবেন।

এতে বলা হয়, অন্যান্য বছরে অভিভাবকদের ভর্তির টাকা একবারে পরিশোধ করতে হতো। এতে করে অনেকের মেডিকেলে পড়ার ইচ্ছে থাকলেও এককালীন বড় অংকের টাকা জোগান দেওয়া সম্ভব হতো না। কিন্তু এবারই মন্ত্রণালয় প্রথমবারের মতো এককালীন টাকা না দিয়ে তিনটি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করেছে। অভিভাবকরা শিক্ষার্থী ভর্তির সময় ৬০ শতাংশ টাকা দেবেন এরপর প্রথম পেশাগত পরীক্ষার সময় ২০ শতাংশ ও তৃতীয় পেশাগত পরীক্ষার সময় বাকি ২০ শতাংশ টাকা দিতে পারবেন। 

এই পদক্ষেপের মাধ্যমে মন্ত্রণালয় আশাবাদী যে, আরও বেশি মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version