Home সারাদেশ কুমিল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মাণের অভিযোগ

0

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ অন্তর্ভুক্ত চাঁনপুর এলাকায়  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে আবুল হাসেম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

ভুক্তভোগী রহিমা জানান, জমির সীমানা নিয়ে কোন বিরোধ নয়। আমার স্বামী আমার নামে এ জায়গা দলিল করে দেয়। এ জায়গায় আরএস/বিএসসহ সকল কাগজপত্র থাকা সত্ত্বেও আবুল হাশেম জোরকরে দেয়ালের কাজ করতেছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয়ভাবে বিচার না পেয়ে তিনি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারার স্থিতি অবস্থা জারি করেন। আদালত আগামী তারিখে হয়তো রায় দিবেন এ রায় রহিমা পাওয়ার সম্ভাবনা থাকায়। আবুল হাসেম জোর করে সিমেন্ট বালু ইট দিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে তাঁর জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলেও ফোন না ধরায় আবুল হাশেমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সদর দক্ষিণ মডেল থানার এসআই গনেশ জানান, তিনি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে যাঁর যাঁর অবস্থানে থাকার কথা জানিয়েছেন।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আদালতের আদেশ অমান্য করে কাজ করা যাবেনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version