Home সারাদেশ কুমিল্লায় এলিট ফোর্স এর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১

কুমিল্লায় এলিট ফোর্স এর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ০১

0

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় র্যাব ১১ সিপিসি ২ গোপন সংবাদের ভিত্তিতে

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

১১ জানুয়ারী ২০২৫ ইং তারিখ রাতে র্যা ব-১১, সিপিসি-২ এর উপ পরিচলক লে: মাহমুদুল হাসান স্বাক্ষরিত এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া এলাকার আব্দুল আমিন এর ছেলে শাহ নেওয়াজ(২৫)৷
এসময় তার নিকট হতে হতে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version