Home সারাদেশ কুমিল্লায় ফসলি জমি দখল করে আবাসিক এলাকায় ইটভাটা নির্মানের প্রতিবাদে গ্রাম বাসীর...

কুমিল্লায় ফসলি জমি দখল করে আবাসিক এলাকায় ইটভাটা নির্মানের প্রতিবাদে গ্রাম বাসীর মানববন্ধন

0

মো: তোফায়েল আহমেদ:- কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি দখল করে আবাসিক এলাকায় ইটভাটা নির্মানের প্রতিবাদে গ্রাম বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(০৪-১১-২৪) বিকাল ৪:৩০ মিনিটের সময় উপজেলার সুবিলাচর প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করেন ঐ মানববন্ধনে৷

এ সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য দিদার হোসেন, গাউছ ব্যাপারী, মোয়াজ্জেম হোসেন, বজলুল রহমান, শামছু মেম্বার সহ গ্রামের সচেতন নাগরিক বৃন্দ৷ এ সময় গ্রামবাসীরা অভিযোগ করে সাংবাদিকদের বলেন,গ্রামের প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মজিব সওদাগর আবাসিক এলাকায় জমি দখল করে জোর পূর্বক ভাবে ইটভাটা নির্মান করছে। গ্রামবাসী ইটভাটা নির্মানের বাধাঁ দিলে বিভিন্ন হামলা মামলা দিয়ে হয়রানি করছে। দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি আমরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version