Home সারাদেশ কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক তিন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক তিন

0

পারভেজ, স্টাফ রিপোর্টার//কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ০৩ জনকে আটক করেছে র‍্যাব ১১।

র‍্যাব ১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপত্তিতে ১৪ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো ১৷ পঞ্চগড় জেলার বোদা থানার উত্তর বগুড়া পাড়া গ্রামের মোঃ জমিনুল ইসলাম টুটুল এর ছেলে মোঃ সুয়েল রানা(২৭), ২৷ একই জেলার তেতুলিয়া থানার আজিজ নগর গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে মোঃ সোহেল রানা(২০), ২৷ একই জেলার বোদা থানার বৈরাতি গ্রামের মৃত সোলাইমান আলী এর ছেলে মোঃ সোহেল রানা (২৬)৷

এ সময় আসামীদের হেফাজত হতে ২৮.৫ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version