Home সারাদেশ কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ০২

কুমিল্লায় র‍‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ০২

0

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা র‍‍্যাব ১১, সিপিসি২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ রবিবার সকালে একটি বিশেষ আভিযানিক দল গোঁপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍‍্যাব ১১ সিপিসি২ এর লে: মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম’কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান ৯৭ ফেন্সিডিল ০২ জন মাদক ব্যবসায়ীসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ক্যাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আটকৃতব্যাক্তিরা হলো ১৷ লক্ষীপুর জেলার সদর থানার হগলটুলী এলাকার সাইদ এর ছেলে সাগর (২১),
২। একই এলাকার তানভীরের ছেলে রাহাদ (১৯)৷

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version