Home সারাদেশ কুমিল্লায় ১৯.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ১৯.৫ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক :০১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বিকালে র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাঙ্গামাটিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ লেঃ মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃত ব্যাক্তি হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার উত্তর সাহাপুর এলাকার মৃত ইন্নত আলী এর ছেলে মোঃ ইয়াছিন (৪০)।
এ সময় তার নিকট হতে ১৯.৫ কেজি গাঁজাসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র্যাব জানায় প্রাথমিক অনুসন্ধানে , গ্রেফতারকৃত আসামী কে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version