Home সারাদেশ কুয়েট ইস্যুতে ভিসির অপসারণ ও মামলার প্রত্যাহার চায় ইবি ছাত্র ইউনিয়ন

কুয়েট ইস্যুতে ভিসির অপসারণ ও মামলার প্রত্যাহার চায় ইবি ছাত্র ইউনিয়ন

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:-খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের তীব্র নিন্দা জানিয়ে এবং দায়েরকৃত মামলার প্রত্যাহারসহ উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশাসন উল্টো হামলার শিকার হওয়া ২২ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা এই ঘটনাকে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক নিপীড়নের জঘন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে। আমরা অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একইসাথে মিথ্যা মামলা প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি।

ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের উপর বর্বরোচিত আক্রমণ, সহিংসতা, বহিষ্কার এবং মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে মতপ্রকাশের অধিকার রোধের অপচেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং উপাচার্যের অপসারণেরও দাবি তোলেন, যিনি ক্যাম্পাসকে সশস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version