Home জাতীয় কোম্পানীগঞ্জে রেজিলিয়ান্স ভলান্টিয়ার  সভা অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জে রেজিলিয়ান্স ভলান্টিয়ার  সভা অনুষ্ঠিত 

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এফআইভিডিবি (ডব্লিউএলসিআর) প্রকল্পের উদ্যোগে রেজিলিয়ান্স ভলান্টিয়ারদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর পূর্বে উপজেলার  পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে  র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়, এসম উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আজিজুন্নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা কোম্পানীগঞ্জ উপজেলার ২০ জন রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্য, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রেজিলিয়ান্স অফিসার সোহেল রানা এবং এফআইভিডিবি (ডব্লিউএলসিআর) এর ইউনিয়ন মবিলাইজার সাবিকুন্নাহার ও প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম। র‍্যালি শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্যরা ২০ জন সদস্য সহ, স্কুলের ছাত্র- ছাত্রীরা সহ আরও অন্যান্যরা অংশগ্রহণ করেন।  আলোচনা সভায় উপস্থিত রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্যরা তাদের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা উপস্থিত সকলের সাথে শেয়ার করেন। ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোহাম্মদ খায়রুল আলম ভলান্টিয়ার সদস্যদের কাজের প্রশংসা করে দুর্যোগকালীন সময়ে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মোহাম্মদ খোরশেদ আলম প্রধান, দুর্যোগ মুহূর্তে বিশুদ্ধ পানির ট্যাবলেট সংগ্রহ ও ব্যবহারের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রেজিলিয়ান্স অফিসার সোহেল রানা দুর্যোগ মোকাবিলায় রেজিলিয়ান্স ভলান্টিয়ারদের ভূমিকা তুলে ধরে উপজেলা প্রশাসনের কাছে তাদের নিবন্ধন করার আহ্বান জানান, যাতে প্রকল্পের সমাপ্তির পরও তাদের কার্যক্রম অব্যাহত থাকে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া তার বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় সকলের সাহসিকতা ও ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version