মোঃ লোকমান হোসেন খাগড়াছড়ি:- খাগড়াছড়ির আলুটিলা পুনর্বাসন এলাকায় সম্প্রতি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে প্রায় ৪৭’টি ঘর ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়* ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
আজ ১৬ই এপ্রিল ২৫ইং তারিখ রোজ বুধবার বিকাল সারে চারটায় আলুটুলা পুনর্বাসন এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
খাগড়াছড়িি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ক্ষতিগ্রস্তদের খুজখবর নেন, এবং পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে পুনর্বাসন পাড়া এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
স্থানীয়রা বলেন, গত ১৪-০৪-২৫ইং বিকালে এমন ঝড়ের কারণে অনেক পরিবার বৈসু উৎসব পালন করতে পারেনি এবং ঘরবাড়ি বাতাসে ভেঙে পরে আর কিছু ঘরবাড়ি বাতাসে উড়ে যাওয়ায় বসতঘরে থাকা সবকিছু নষ্ট হয়েছে বলেও জানান এলাকাবাসী।
স্থানীয় ককোনাট ত্রিপুরা বলেন, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং ব্রিগেড কমান্ডার স্যারের সহায়তা হিসাবে কিছু ঢেউটিন ও নগদ অর্থ প্রদানের করাও হয়েছে।
মোঃলোকমান হোসেন খাগড়াছড়ি।
তারিখ ১৬-০৪-২৫ইং
