Home সারাদেশ জামিনে মুক্তি পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে পালালেন ইউপি চেয়ারম্যান

জামিনে মুক্তি পেয়ে ফের গ্রেপ্তার এড়াতে পালালেন ইউপি চেয়ারম্যান

0

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিবেদক: জামিনে বের হয়ে পুনরায় গ্রেপ্তারের ভয়ে কারাগারের বাইরের ছোট দেওয়াল টপকে পালালেন মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার মোকামবাজারস্থ গোমড়া এলাকার মৌলভীবাজার জেলা কারাগার এলাকায় ঘটনাটি ঘটেছে। ইউপি চেয়ারম্যানের এভাবে পালানোর ঘটনাটি এখন ‘টক অব দ্যা টাউন’।

মৌলভীবাজার জেলা কারাগার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার মামলায় গত ৩০ অক্টোবর গ্রেপ্তার হন মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন। ১ মাস ২৭ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কারাগার থেকে বের হয়ে কারাগারের প্রধান ফটকে গোয়েন্দা পুলিশের একটি দল দেখতে পান। ফলে ফের গ্রেপ্তার এড়াতে রুবেল উদ্দিন কারাগারের প্রধান ফটক দিয়ে বের না হয়ে কারাগারের পাশের ছোট দেয়াল টপকে পালিয়ে যান।
জানা যায়, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনের বিরুদ্ধে জেলার সদর মডেল থানা, কুলাউড়া থানা ও শ্রীমঙ্গল থানায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দায়ের করা একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, যথাযথ নিয়ম অনুযায়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version