Home জাতীয় জুলাই বিপ্লবের শহীদ এর মেয়েকে  সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ

জুলাই বিপ্লবের শহীদ এর মেয়েকে  সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ

0

মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে জুলাই বিপ্লবে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ এর কবর জিয়ারত করে ফেরার পথে তার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে  ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়াছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় পাংগাশিয়ার পশ্চিম আলগী গ্রামে  এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করে।

ভুক্তিভোগী ও পুলিশ সুত্রে জানা যায় ঘটনার দিন  বিকাল বেলা  পাংগাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জুলাই বিপ্লবে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ এর কবর জিয়ারত করে তার মেয়ে নানা বাড়িতে ফিরছিলেন পুর্ব থেকেই ওৎ পেতে থাকা সকিব মুন্সি( ১৯) ও সিফাত মুন্সি (২০) ভিকটিম এর মুখ চেপে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে  পালাক্রমে দুই জনে ধর্ষন করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।
এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানা অফিসার ইনচার্জ  জাকির হোসেন প্রতিবেদক কে জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা হয়েছে, মামলা নং (দুমকি থানা ১১) আসামী ২জনের  একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version