ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়ন বাদ পুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলী (৫৫) নামে এক মুদি দোকানি।পিতা মৃত রেনু মন্ডল।মঙ্গলবার বেলা ১২ টার দিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানাই, মুদি দোকানদার মোহাম্মদ আলী আশাদুল নামের এক ব্যক্তির কাছে বাকিতে মালামাল বিক্রয় করে, দীর্ঘদিন ধরে ৮৪০ টাকা না দেওয়ায় সকালে আশাদুলের বাড়িতে টাকা চাইতে গেলে কথা কাটাকাটি একপর্যায়ে আশাদুল মোহাম্মদ আলীকে কিল ঘুষি মারলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী অসুস্থ হলে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জেরে উপস্থিত উত্তেজিত জনতা আশাদুলের পরিবারকে অবরুদ্ধ করে এবং পুলিশ আশাদুল ও তার পিতা আশকার, মাতা আয়েশা খাতুন কে ঝিনাইদহ সদর থানা হেফাজতে নেয়। আগে থেকে মোহাম্মদ আলীর হার্টের সমস্যার কারণে তার রিং পরানো ছিল।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান মৃত্যুর ঘটনায় বাদপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আশাদুল ও তার পিতা মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে। নিহত মোহাম্মদ আলী মরাদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
