Home জাতীয় ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকা জরিমানা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকা জরিমানা

0

অনলাইন ডেস্ক // রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version