Home জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে

0
নিজস্ব সংবাদদাতা: কা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারীদের অংশগ্রহণে ‘নুরুল ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ১৯ মে ২০২৫ সোমবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই টুর্নামেন্ট আয়োজন করে।
চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মো. নুরুল ইসলাম চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর স্মৃতি রক্ষার্থে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। কর্ণফুলী, সুরমা, যমুনা, তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, মেঘনা ও পদ্মা নামে ৮টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। উদ্বোধনী ম্যাচে ‘তুরাগ’কে ৮ রানে হারিয়ে জয়লাভ করে ‘কর্ণফুলী’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version