রূপালীদেশ ডেস্ক:
সংবাদ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে নতুনভাবে স্থাপিত জিমনেসিয়াম ও সেমিনার লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধার উদ্বোধন করেন।
হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মো. ফরহাদ আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুল আমিন, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
নতুন এই জিমনেসিয়াম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং সেমিনার লাইব্রেরি তাদের গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
