Home সারাদেশ কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

কেরানীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

বালুর বস্তায় লুকানো জিরাসহ ট্রাক আটক, দুইজন গ্রেপ্তার

0

রূপালীদেশ ডেস্ক:

সংবাদ:
ঢাকার কেরানীগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে বালুর বস্তার ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় প্রায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ২৫ হাজার টাকা। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version