Home আন্তর্জাতিক ঢাবি উপাচার্যের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার-এর সৌজন্য  সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনার-এর সৌজন্য  সাক্ষাৎ

0

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিস শিউনিন রশীদ আজ ১৯ মে ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি আহমেদ মাইশান তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন ও উন্নয়ন অধ্যয়ন, সমুদ্রবিজ্ঞান এবং পর্যটন ও আতিথেয়তা বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা এবং অনলাইন ক্লাস আয়োজনের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশগত চ্যালেঞ্জসহ বিভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version