Home শিক্ষাঙ্গন তেজগাঁও কলেজে ছাত্রদলের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি

তেজগাঁও কলেজে ছাত্রদলের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি

0

আজিজুল ইসলাম যুবরাজঃ
রাজধানীর তেজগাঁও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উত্থাপিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে তেজগাঁও কলেজ এর সামনের ফটকে গত ১০ ফেব্রুয়ারি থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কিত বিভিন্ন প্রকার বই এর প্রদর্শনী চলছে।

তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এগুলো সাধারণ জনতা ও শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ চলছে এবং আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি প্রকাশনা উৎসব বর্ধিত করা হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

এসময়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শাখার আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ ও সদস্য সচিব সেলিম খান সহ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version