Home সারাদেশ দুমকিতে নিষিদ্ধ পলিথিন জব্দ

দুমকিতে নিষিদ্ধ পলিথিন জব্দ

0

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে  তিন বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১.৩০ দিকে পটুয়াখালী বরিশাল মহা সড়ক এলাকায় অভিযান চালিয়ে  তিন বস্তা নিষিদ্ধ পলিথিন সহ এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ।
আটক রবিউল মল্লিক (২৫) বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ গ্রামের জলিল মল্লিকের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় রাত ১১.৩০ দিকে পায়রা সেতু টোলপ্লাজায়  দুমকি থানা এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে টহল পুলিশ দল বাকেরগঞ্জ থেকে আসা একটি অটোরিকশা গতিরোধ করে তল্লাশি করে। অটোতে থাকা তিন বস্তা প্রায় ৪মন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। অটো চালক রবিউল মল্লিক (২৫) কে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট বসিয়ে অটো চালক রবিউল কে ১০০০/ (এক হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন পলিথিন জব্দ করা হয়েছে আর অটোচালক কে ১০০০/ (এক হাজার) টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
দুমকি থাকা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন জব্দকৃত পলিথিন মোবাইল কোর্ট এর সিদ্ধান্ত মোতাবেক বিনষ্ট করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version