Home সারাদেশ দুমকি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুমকি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালীর দুমকি  উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনা করেন দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃর্ধা,  দুমকি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাও. জালাল আহমেদ খান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব, (ভারপ্রাপ্ত)  লেবুখালী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান (ভারপ্রাপ্ত),  দুমকি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, গন অধিকার পরিষদ দুমকি উপজেলা সাধারন সম্পাদক নাসির উদ্দিন  প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, এনজিও প্রতিনিধি মোঃ হোসাইন আহমেদ কবির,  ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম দূর্জয়।
এসময় উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মনিরুজ্জামান  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী  মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুননেছা ইয়াসমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক  থাকায় সভা সন্তোষজনক প্রকাশ করেন। সন্ত্রাস, মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কঠোর নজরদারি এবং সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version