Home সারাদেশ দৈনিক আলোকিত পটুয়াখালী পএিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

দৈনিক আলোকিত পটুয়াখালী পএিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

0

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
‘জাগছে নতুন পৃথিবী-উদ্যমী আমরাও’ এ স্লোগানকে সামনে রেখে ‘দৈনিক আলোকিত পটুয়াখালী ’ পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ সময় কেক কেটে পত্রিকাটির জন্মদিন উদযাপন করা হয়। এ ছাড়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় দুমকি নতুন বাজার এলাকায় নিউ চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুমকি উপজেলা শাখার সাধারন সম্পাদক, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মৃর্ধা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমির হোসাইন, মোঃ জাকির হোসেন, মামুন খান ফারুকী, দৈনিক আমারদেশ পত্রিকার পবিপ্রবি প্রতিনিধি রাহাত, ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃর্ধা প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত পটুয়াখালী অনলাইন নিউজ পোর্টাল পএিকর প্রকাশক ও সম্পাদক মো. সোহেল তালুকদার (বাবু)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এইদিনে ১ বছর  পেরিয়ে  ২ বছরে দৈনিক আলোকিত পটুয়াখালী পদার্পন করেছে।
পত্রিকাটি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা অর্জন করার পাশাপাশি মানুষের মাঝে আস্থা তৈরী করতে সক্ষম হয়েছে। এ পত্রিকার সুনাম এখন সর্বত্র।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version