Home সারাদেশ নীলফামারীতে জামায়াতের সংবাদ সম্মেলন

নীলফামারীতে জামায়াতের সংবাদ সম্মেলন

0

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী:- ”বস্তু নিষ্ঠার জন্য চাই সত্য নিষ্ঠা”প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরাহ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসের সুরাহ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু,নায়েবে আমির ড: মো: খায়রুল আনাম, সদর উপজেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার সহ বিভিন্ন নেতাকর্মী।

মতবিনিময় সভায় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সভায় জেলা জামায়াতের আমির বলেন, বাংলাদেশ জামায়াতের ইসলামী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্রতি মিথ্যা মামলা দেওয়া হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকার সাংবাদিকের প্রতি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন করেছিল তা বাতিলের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরবো। এছাড়া তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাদাকে সাদা এবং কালো কে কালো তুলে ধরার আহবান জানান।

জেলা জামায়াতের নায়েবে আমির ড:খায়রুল আনাম বলেন, দীর্ঘদিন পর নিজেকে মানুষ বলে মনে হচ্ছে এর কারণ আমি মনে খুলে কথা বলছি, তিনি সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ও বস্তুনিষ্ঠার লেখনি তুলে ধরেন যদি কোন সাংবাদিক কে কোন ব্যাক্তি বা দল ক্ষতি করার চেষ্টা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংঘটন তাদের পাশে থাকবে। এছাড়া আগামী ১৯ই এপ্রিল কেন্দ্রীয় জামায়াতের আমির ড:শফিকুর রহমানের সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version