Home জাতীয় নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীগ্রেফতার

নীলফামারীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থীগ্রেফতার

0

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে আসাদ চন্দ্র নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২০মে) সকালে পুলিশ লাইন্স একাডেমি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে।
পুলিশ সুত্র জানায়, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ছিলো মঙ্গলবার।
এদিন জেলা সদরের শিপন রায়ের হয়ে প্রক্সি দিতে পুলিশ লাইন্স একাডেমিতে এসেছিলো আসাদ।
পরীক্ষা শুরুর প্র্যাকালে কাগজ পত্র যাচাই বাছাইকালে সন্দেহ এবং প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় আটক করা হয় তাকে। পরীক্ষার্থী শিপন রায় নীলফামারী সদরের বাসিন্দা এবং দুলাল চন্দ্রের ছেলে।
অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ জানান, শিপন আমার মামাতো ভাই। তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে আসি। আমার ভূল হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২৫১জন ছিলেন।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version