Home সারাদেশ নীলফামারীতে হাজি কল্যাণ সমিতির সহায়তা পেলো মেধাবী শিক্ষার্থীসহ ১৩জন

নীলফামারীতে হাজি কল্যাণ সমিতির সহায়তা পেলো মেধাবী শিক্ষার্থীসহ ১৩জন

0

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির উদ্যোগে ১লাখ ৪হাজার ৫’শ টাকার অনুদান দেয়া হয়েছে। এরমধ্যে ১১জন শিক্ষার্থীকে এককালিন শিক্ষাবৃত্তি এবং ২জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
শনিবার দুপুরে মার্কাস মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা হাজি কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পৌর হাজি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম বক্তব্য দেন।
নীলফামারী পৌর হাজি কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জহুরুল হক শাহ জানান, মেধাবী দুই শিক্ষার্থীকে ১০হাজার করে ২০হাজার, ৯জনের মাঝে ৮হাজার ৫’শ করে ৭৬ হাজার ৫’শ টাকা এবং চিকিৎসা সহায়তা হিসেবে ২জনের মাঝে ৪হাজার করে ৮ হাজার টাকা দেয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version