Home জাতীয় নেত্রকোনায় ফসল রক্ষার্থে মানববন্ধন

নেত্রকোনায় ফসল রক্ষার্থে মানববন্ধন

0

হৃদয় রায় সজীব নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় চাটিগাঁও বিলের ফসল রক্ষার্থে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হোঁগলা ইউনিয়নের শুনই,উড়াদীঘি,বদ্ধধলা,কেশোড়িকান্দা গ্রামের লোকজন বোরো ফসল রক্ষার জন্য স্থানীয় ব্যানারে শুনই মুজিবনগর বাজারে মানববন্ধন করেন।প্রায় কয়েকশ একর বোরো ফসল নষ্টের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় কৃষক ও এলাকাবাসী মানববন্ধন করেন।

আজ ৭ই মার্চ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় শুনই মুজিবনগর বাজারে এ মানববন্ধন করেন।শ্রমিক নেতা মোহাম্মদ কামাল হোসেন ‘র নেতৃত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। চাটিগাঁও বিলের মাঝখানে প্রায় ২৭একর সরকারি জলমহাল রয়েছে।চাটিগাঁও বিলের বোরো ফসল নির্ভর করে সরকারি জলমহালের চাটিগাঁও বিলের পানির উপর। বর্তমানে চাটিগাঁও বিল ইজারা বিহীন।ফিশিং এর জন্য কিছু লোক বিলের পানি অনত্রে সরিয়ে নিয়ম বহির্ভূত ভাবে চলছে ফিশিং।বর্তমানে চাটিগাঁও বিলে পানি না থাকায়, প্রায় কয়েকশ একর বোরো ফসল নষ্ট হওয়ার পথে।এলাকার কৃষক মহল এমন অবস্থা থেকে নিজেদের স্বপ্নের ফসল বাঁচানোর জন্য সকলেই মিলে এ মানববন্ধন করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version