Home জাতীয় পটুয়াখালীর মহিপুরে ৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

পটুয়াখালীর মহিপুরে ৩ টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

0

মঙ্গলবার ১০ জুন ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন ২০২৫ তারিখ সোমবার সকাল ১১ টা হতে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালীর মহিপুর থানাধীন অলীপুর এলাকার শীপবাড়ীয়া ঘাট সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বৈধ কাগজপত্র ও লাইভ সেভিং ইকুইপমেন্ট না থাকায় ৩ টি ট্রলিং বোট (এফ বি ফেরদৌস, এফ বি সাইম এবং এফ বি বিসমিল্লাহ) জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version