Home জাতীয় পবিপ্রবি‘র গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য সহ আটক-২

পবিপ্রবি‘র গাছ কাটার অভিযোগে ইউপি সদস্য সহ আটক-২

0

পটুয়াখালী জেলা  প্রতিনিধি॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো: বাদল ও পবিপ্রবির  ল্যাব টেকনিশিয়ান  আবু রায়হান নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়।
থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও  লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক। খবর পেয়ে বিশ্ব বিদ্যালয়ের সহকারি নিরাপত্তা কর্মকর্তা আ: মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় কর্তণকৃত গাছগুলো জব্দ করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০২/৩মার্চ ২০২৫)।
দুমকি থানার অফিসার  ইনচার্জ মো: জাকির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ধৃত আসামিদের  কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version