Home জাতীয় পুলিশদের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না –...

পুলিশদের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না – ঢাকার ডিআইজি

0
পুলিশদের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না - ঢাকার ডিআইজি
পুলিশদের নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না - ঢাকার ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি আগমন উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয় । তাকে ফুলের শুভেচ্ছা জানান জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।পুলিশের একটি চৌকশ দল ডিআইজি মহোদয়কে ”গার্ড অব অনার” প্রদান করেন। সভায় প্রধান অতিথি হিসেবে সম্মানিত ডিআইজি মহোদয় ফরিদপুর জেলা পুলিশের সকল পুলিশ কর্মকর্তাগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে আঁতাতের সত্তা পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ।
তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। না হলে জুলাই শহীদদের প্রতি অন্যায় করা হবে। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সবাই ডিআইজি রেজাউল মল্লিক। এ সময় তিনি আরো বলেন ফরিদপুরের সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো ছাড় না দেওয়ার জন্য পুলিশকে বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে । নিজেদের কে অনিয়ম-দুর্নীতি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশের যা করণীয় তা করতে হবে। থানা এসে কোন গ্রাহক ভোগান্তির শিকার না হয় এদিকে খেয়াল রাখতে হবে । শেষে জুলাই আন্দোলনরত শহীদদের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল মল্লিক। সভা শেষে ফিতা কেটে ফরিদপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, আজমীর হোসেন,এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version