Home জাতীয় প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

প্রকাশিত সংবাদ এর বিষয়ে প্রতিবাদ

0

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লীতে গত (১৩) মার্চ রাতে আমি সাংবাদিক দিপা আক্তার, আমার বাসায় চুরি হয়েছে। ২ জন লোক চুরি করতে আসে। ১ জন দৌড়ে পালিয়ে যায়। ১ জন কে ধরতে সক্ষম হই আমি। তার নাম সবুজ মিয়া (৩০) ঢাকার সিদ্ধিক বাজারে থাকে। তার সহযোগীর নাম জুয়েল। সে পালিয়ে যায়। এ বিষয়ে আমি তাৎক্ষণিক সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কে অবহিত করি। নারায়ণগঞ্জ জেলায় কর্মরত কয়েকজন সাংবাদিক ভাইকে আমি বিষয়টি জানাই। তারা কি ঘটেছে তা দেখতে চলে আসেন আমার বাসায়।

কিন্তু কিছুক্ষনের মধ্যে আমার বাসায় ও বাসার নিচে চোরকে ছাড়িয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র পরিচয়ে প্রায় শতাধিক লোকজন একত্রিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ আসে এবং আমরা সবাই থানায় যাই। কিন্তু কয়েকটি মিডিয়ায় এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সংবাদ প্রকাশ করে। যা বানোয়াট, ভিত্তিহীন ও অসত্য। আমি এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিনুর আলম জানান, ছাত্র ও সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল । পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে থানা থেকে চলে যায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version