Home জাতীয় প্রধান উপদেষ্টার চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ বিএসএমএমইউ ভিসির

প্রধান উপদেষ্টার চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ বিএসএমএমইউ ভিসির

0

অনলাইন ডেস্ক // প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।

এক বার্তায় অধ্যাপক সায়েদুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version