Home জাতীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতির মত বিনিময়

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে কেন্দ্রীয় কমিটির সভাপতির মত বিনিময়

0

স্টাফ রিপোর্টার:- প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব, শফিকুল আলম, মাগুরা জেলার, শ্রীপুর উপজেলার, দারিয়াপুর ইউনিয়ন, চৌগাছি গ্রামের নিজ বাড়িতে আসেন।

বাংলাদেশ সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান (পিনু) সহ সংগঠনের মাগুরা জেলা সভাপতি মোঃ সাজ্জাদুর রহমানএবং শ্রীপুর উপজেলার শিক্ষক নেতা মোঃকামাল হোসেন, আগে থেকেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর সাথে যোগাযোগ করেন, তিনি গ্রামের বাড়ি শুক্রবার জুম্মার নামাজের পর সাক্ষাতের সময় দেন। নামাজ শেষ করে তার নিজ বাসভবনে শিক্ষকদের বিভিন্ন অসুবিধার বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনার প্রধান বিষয়গুলো ছিল-
১.সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষকদের উচ্চতার স্কেল এবং পাঠ্যক্রমে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্তিকরণ (বিষয় নির্ধারণ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)।

২.দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ বৈধতার চিঠির বিষয়।
৩.সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক হওয়ার কাম্য যোগ্যতা বিষয়
৪.সহকারী শিক্ষকদের চাকরির মেয়াদ ১০ বছর হলে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে (পূর্বের পরিপত্র অনুযায়ী) এবং শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার বিষয়ে আলোচনা হয়।
কেন্দ্র কমিটির সভাপতির ভাষ্যমতে আমরা জানতে পেরেছি দীর্ঘ আলোচনা ফলপ্রসূ হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব, শফিকুল আলম বাংলাদেশ সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান (পিনু) সহ সকলকে সকল বিষয় নিয়ে আশ্বস্ত করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version