Home জাতীয় প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, বাতিল হচ্ছে না পিএসসির নিয়োগ পরীক্ষা

প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, বাতিল হচ্ছে না পিএসসির নিয়োগ পরীক্ষা

0

রূপালীদেশ রিপোর্ট: বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে কয়েকটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে অভিযোগ উঠেছিল, তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পিএসসির গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে। ফলে প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রমাণ না পাওয়ায় যে নিয়োগ পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠেছিল, তা আর বাতিল করার আশঙ্কা নেই বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা। গতকাল বুধবার পিএসসির গঠিত তদন্ত কমিটিতে থাকা একজন কর্মকর্তা ও কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version