Home জাতীয় প্লাস্টিক দূষণ আর নয়”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস...

প্লাস্টিক দূষণ আর নয়”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার:প্লাস্টিক দূষণ আর নয়”- এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ১৭ মে ২০২৫ তারিখ শনিবার বেলা ৩:০০ ঘটিকায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান, এনডিসি এবং অতিরিক্ত মহাপরিচালক ড. মু. সোহরাব আলি উপস্থিত ছিলেন।  পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা, জনাব রাজিনারা বেগম উক্ত প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন। এছাড়া অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইটি) জনাব মো: খালেদ হাসান ও উপপরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) ড. আব্দুল্লাহ আল মামুন ছাড়াও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে মোট ৩৫৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। ক-গ্রুপ অনূর্ধ্ব ৮ বছর, খ-গ্রুপ ৮ থেকে ১২ বছর, গ-গ্রুপ ১২ থেকে ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ। শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, শিল্পকলা একাডেমির পরিচালক (চারুকলা)  জনাব মোস্তফা জামান এবং পরিচালক খন্দকার রেজাউল হাশেম।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version