খাগড়াছড়ির প্রতিনিধি:- সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের উপজেলার নাজিরহাট মেডিকেল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
মহিন উদ্দিন হাটহাজারী ফরহাদাবাদ পূর্ব মন্দাকিনী বাদশা ড্রাইভার বাড়ির মোহাম্মদ ইছুপের ছেলে। তিনি মাইজজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নূর আলি মিয়ার হাট শাখার সাধারণ সম্পাদক।
জানা গেছে, দ্রুত গতির প্রাইভেট কারের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মহিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরজাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান তিনি।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহাবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
