Home জাতীয় বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি- ইনসান সিকদার সাধারন সম্পাদক –...

বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটিতে ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি- ইনসান সিকদার সাধারন সম্পাদক – তানবীর আলম

0

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের ৬সদস্য বিশিষ্ট  আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইনসান সিকদারকে সভাপতি এবং সৈয়দ তানবীর আলী কে সাধারন সম্পাদক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ  কমিটি ঘোষণা করা হয়।
ঐ বিজ্ঞপ্তিতে  আগামী ৩০দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনে নির্দেশনা দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মেহেদী হাসানকে সিনিয়র সহ সভাপতি, মোঃ রাকিবুল ইসলামকে সহ সভাপতি, তিহান কে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও হামিদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
জানতে চাইলে বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইনসান সিকদার দৈনিক রুপালীদেশ কে বলেন তারুণ্যের আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক পর্যবেক্ষণ  ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের দিক নির্দেশনা মতো রাজপথে আন্দোলন সংগ্রামে ফ্যাসিষ্টদের হাতে বারবার হামলার শিকার হয়েছি। আজকের এ কমিটি গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক পূর্নতা পেয়েছি।  জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকলের সহযোগীতায় দুঃসময়ের ত্যাগী, মেধাবী শিক্ষার্থীদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানকে ছাত্রদলের দূর্গ গড়ে তুলবো ইনশাল্লাহ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version