Home সারাদেশ বসুন্ধরা গ্রুপ-এর বিশেষ সতর্কবার্তা

বসুন্ধরা গ্রুপ-এর বিশেষ সতর্কবার্তা

0

প্লট, ফ্ল্যাট ও দোকান ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে বসুন্ধরা গ্রুপ। কেনার আগে অবশ্যই অনাপত্তিপত্র নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশেষ সতর্কবার্তা বসুন্ধরা গ্রুপ জানায়, বসুন্ধরা গ্রুপ-এর যে কোনো প্রকল্পের এলোটির কাছ থেকে প্লট/ফ্ল্যাট/দোকান ক্রয়ের আগে বসুন্ধরা কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নিতে হবে।

এতে আরও বলা হয়, অনাপত্তিপত্র না নিয়ে প্লট/ফ্ল্যাট/দোকান ক্রয়-বিক্রয় করলে বসুন্ধরা কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না। যেকোনো বিষয়ে জানার জন্য কর্পোরেট অফিস: এবিজি টাওয়ার, প্লট নং: ৪৪০-৪৪২, ব্লক-এ, বসুন্ধরা আবাসিক এলাকায় যোগাযোগ করতে বলা হয়েছে। জরুরি নাম্বার +৮৮০৯৬১১৮০০০০৪।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version