আন্তর্জাতিক ডেস্কঃ
গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোন প্রকার ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করতে চান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এক সাংবাদিক এর প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোন ভূমিকা নেই। আমি যদুর শুনেছি, ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে, তিনি আরও শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আমি কিছু পড়াশোনাও করেছি এ ব্যাপারে। আমি বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিতে চাই।’
আগে, সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করার এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’
