Home সারাদেশ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী উৎসব পালন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠানে দেশের ১৬৭টি চা বাগানে কর্মরত কয়েক হাজার কর্মচারীগণ এতে অংশ নেন।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ কাওছার মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর, সিলেট বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মো. সোরমান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খান রশিক।
অনুষ্ঠানে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বিভিন্ন উৎস থেকে ২০২৪ সালে ১ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ১৩৫ টাকা আয় ও বিভিন্ন খাতে ৭৭ লক্ষ ৪ হাজার ৫০০ টাকা ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা এবং ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version