Home প্রচ্ছদ বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা আজও শীর্ষে!

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা আজও শীর্ষে!

0

আজিজুল ইসলাম যুবরাজঃ
বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রাজধানী ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। ২৪৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

এছাড়াও ২৩৬ নিয়ে অবস্থায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যা খুবই অস্বাস্থ্যকর। আর তৃতীয় অবস্থানে নেপালের কাঠমান্ডু (১৯২), চতুর্থ স্থানে পোল্যান্ডের কের‌্যাকাউ (১৭৭) এবং ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মতে, এসব শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সাধারণত একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version