Home সারাদেশ ব্যাটারী চালিত ভ্যানে করে মাদক পরিবহণ ৭২ কেজি গাঁজা’সহ একজন আটক

ব্যাটারী চালিত ভ্যানে করে মাদক পরিবহণ ৭২ কেজি গাঁজা’সহ একজন আটক

0

এ. এইচ.পারভেজ, স্টাফ রিপোর্টার:  গত ১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের উপর বেলতলী ইউনিভার্সিটি গেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী মোঃ সালাউদ্দিন (২৪) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজত হতে ৭২ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ভ্যান গাড়ি উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী মোঃ সালাউদ্দিন (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মোঃ হোসেন এর ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব ১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version