জিয়া উদ্দিন জিয়া, করিমগঞ্জ থেকে:
জেলার করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমখুর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতি সকাল ১১টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বােধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শামীমা সুলতানা।
আমন্ত্রিত অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও দেহুন্দা ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ উদ্দিন, উপজেলা কৃষক দলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, উপজেলা জাসাসের সাবেক সভাপতি জিয়া উদ্দিন সবুজ, দেহুন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি কবীর উদ্দিন আহমেদ মেম্বার প্রমুখ।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ধরনের খেলায় অংশ নেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবকসহ নানান শ্রেণি পেশার লোকজন এসব খেলা উপভোগ করেন।
