Home জাতীয় ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারী...

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারী আটক।

0

ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারী আটক।

বুধবার ২৮ মে ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮ মে ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত হরিণের মাংস পাচারকারীর বিবরণঃ
আটককৃত ব্যক্তিরা মোঃ রাফেজ (৪১) ও মোঃ মাকসুদুর রহমান (৩৫) ভোলা জেলার বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version