Home সারাদেশ মহম্মদপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই গোয়ালঘর, প্রাণ গেল ২ গরুর

মহম্মদপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই গোয়ালঘর, প্রাণ গেল ২ গরুর

0

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুইটি গবাদি পশু পুড়ে মারা গেছে এবং বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর গ্রামের বাসিন্দা তাহাজ্জদ মোল্যার ছেলে লিয়াকত মোল্যার রান্না ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। গভীর রাতে আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় লিয়াকত মোল্যার রান্না ঘর ও গোয়াল ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।
​এই অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা লিয়াকত মোল্যার মূল্যবান দুইটি গরু জীবন্ত পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে তাদের গবাদি পশুসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবারটি এখন দিশেহারা।
​নহাটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় তারা চেষ্টা করেও গরু দুটিকে গোয়াল থেকে বের করতে পারেননি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version