Home জাতীয় মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষ

মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষ

0

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার মোহাম্মদপুরের রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে জমা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিত্যানন্দপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: তোফায়েল শেখ (৪৫) এর বাড়ির সামনে জমি জায়গা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত সামছেল মোল্যার ছেলে মোঃ রিবুল মোল্লা (৪৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মাঝে এঘটনা জানাজানি হলে, উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত ঘটনায় অন্তত ১০ জন

আহত হয়েছেন। এদের মধ্যে নিত্যানন্দপুর গ্রামের আব্দুল বাসারের ছেলে মোঃ বরকত উল্লাহ (৪০) এর অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে ডাক্তার। আহত বরকত উল্লাহকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। সংঘর্ষের সংবাদ পেয়ে রাজাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো: মিজানুর রহমান সঙ্গীয় সদস্য সহ সেনাবাহিনীর টহল পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহলপাটি উপস্থিত আছে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনার সাথে জড়িত সন্দেহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version